আমাদের মিশন

“বাজারমুখী স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স এবং মানসম্মত কারিগরি শিক্ষা (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং) প্রদানের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।”

আমাদের মিশনের অংশ হিসেবে আমরা—

বাজারের চাহিদা অনুযায়ী স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করি।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংসহ মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করি।

সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করি।

প্রশিক্ষণার্থীদের টেকসই জীবিকার লক্ষ্যে চাকরি প্রদান ও নিয়োগদাতাদের সঙ্গে সংযোগ স্থাপন করি।

প্রশিক্ষণার্থীদের জন্য ক্যারিয়ার পরামর্শ ও গাইডেন্স প্রদান করি।

আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন সেবা প্রদান করি।

দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের সমন্বয়ের মাধ্যমে টেকসই জীবিকা ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখি।