পর্ব মধ্য পরীক্ষা ও মাসিক বেতন পরিশোধ সংক্রান্ত বিজ্ঞপ্তি
পর্ব মধ্য পরীক্ষা ও
মাসিক বেতন পরিশোধ সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা দেশ পলিটেকনিক কলেজ- এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্রাক্রমের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, ১ম, ৩য়, ৪র্থ ও ৬ষ্ট পর্বের পর্ব মধ্য পরীক্ষা (বাধ্যতামূলক) আগামি ২২/১১/২০২৬খ্রি. রোজ: রবিবার হতে রুটিন মোতাবেক অনুষ্ঠিত হবে ।
উক্ত পরীক্ষায় অংশগ্রহন করার লক্ষে সকল শিক্ষার্থীকে আগামি ১৫/১১/২০২৬খ্রি. বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে পর্ব মধ্য পরীক্ষার ফি ও চলমান মাস সহ পূর্বের সকল বকেয়া (যদি থাকে) স্টুডেন্ট সেবা (Student Sheba) ওয়েবসাইট/এ্যাপসের মাধ্যমে পরিশোধ পূর্বক হিসাব শাখা থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো ।
উক্ত সময়সীমার মধ্যেই ৮ম পর্বের সকল শিক্ষার্থীকে চলমান মাস সহ পূর্বের সকল বকেয়া (যদি থাকে) পরিশোধ করতে হবে ।
বি.দ্র: কোন শিক্ষার্থী ৮০% এর কম ক্লাসে উপস্থিত হলে তিনি পর্ব মধ্য পরীক্ষায় অংশগ্রহন ও আসন্ন পর্ব সমাপনী পরীক্ষার ফরম ফিলাপের অযোগ্য বলে বিবেচিত হবেন। সেক্ষেত্রে সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা গেলো ।