উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি-
এতদ্বারা, দেশ পলিটেকনিক কলেজের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর এর Stipend (MIS) সফটওয়্যার এর মাধ্যমে ২০২৬-২০২৭ অর্থ বছরের উপবৃত্তি প্রাপ্তির লক্ষ্যে আগামী ১৫/১১/২০২৬খ্রি. তারিখের মধ্যে উপবৃত্তির ফরম সংগ্রহ পূর্বক স্ব-হস্তে পূরণ করে জমা দেয়ার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করা হলো।
প্রয়োজনীয় নথি (Documents):
- শিক্ষার্থীর ভোটার আইডি কার্ড/জন্ম সনদের (অনলাইন) ফটোকপি
- পিতা-মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
- সচল ব্যাংক একাউন্ট/মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর (বিকাশ/নগদ/রকেট)
- একাউন্টধারীর ভোটার আইডি কার্ডের ফটোকপি
- সর্বশেষ পাশের মার্কসিটের ফটোকপি
বিঃদ্রঃ সকল শিক্ষার্থীকে নতুন করে উপবৃত্তির ফরম পূরণ করতে হবে এবং নির্ধারিত সময়ের পরে কারোও ফরম জমা নেয়া হবে না ।
যেসকল শিক্ষার্থী ৮০ শতাংশের কম ক্লাসে উপস্থিত থাকবেন তারা উপবৃত্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে ফরমের সাথে শিক্ষার্থীকে স্ব স্ব শ্রেণি শিক্ষকের কাছ থেকে গ্রহনকৃত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে ।