অফিসিয়াল নোটিশ

Emergency Notice

প্রকাশিত: 23 August, 2026 DESH EDUCATION GROUP
জরুরি নোটিশ বিষয়: ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সংক্রান্ত তথ্য প্রদান প্রসঙ্গে এতদ্বারা দেশ পলিটেকনিক কলেজের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৮ম পর্বের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৮ম পর্বের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আগামী ১৫/০৯/২০২৬ খ্রি. তারিখ হতে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে অংশগ্রহণকারী/প্রশিক্ষণ গ্রহণকারী সকল শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের সকল বকেয়া ফি স্টুডেন্ট সেবা অ্যাপের মাধ্যমে পরিশোধপূর্বক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য আগামী ৩১/০৮/২০২৬ খ্রি. তারিখের মধ্যে প্রতিষ্ঠানে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। জমা দেওয়ার তথ্যসমূহ: ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা। প্রতিষ্ঠানের মোবাইল/ফোন নম্বর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর। প্রশিক্ষকের নাম ও মোবাইল নম্বর। বিশেষ নির্দেশনা: উপরোক্ত তথ্যসমূহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে প্রেরণ করা হবে। বিধায় প্রত্যেক শিক্ষার্থীকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক, নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে হবে। প্রদত্ত তথ্যে কোনো প্রকার ভুল, অসঙ্গতি বা অসম্পূর্ণতা থাকলে এবং এর ফলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজ দায়িত্বে বহন করতে হবে। এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদান না করলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সংক্রান্ত যেকোনো সমস্যা বা জটিলতার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সকল শিক্ষার্থীকে উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। মোঃ রবিউল হাসান পরিচালক/অধ্যক্ষ দেশ পলিটেকনিক কলেজ ঠিকানা: Kalshi Road, Block-B, House-85, Road-AV-1, Section-12, Pallabi, Dhaka-1216. E-mail: dpcmas@gmail.com Web: dpc.edu.bd

এই নোটিশটি শেয়ার করুন

যোগাযোগ করুন

ঠিকানা House 85, Block B, Avenue-1, Pallabi,Mirpur-12(Kalshi Main Road) 1216 Dhaka

ফোন +8801910044999

ইমেইল dpcmas@gmail.com

লোড হচ্ছে...